advertisement

শৌচাগারের সামনে ন্যাপকিন, ৪০জন ছাত্রীকে নগ্ন করে তল্লাশির অভিযোগে !

Last Updated:
#ভোপাল: গার্লস হস্টেলের শৌচাগারের বাইরে পড়ে রয়েছে স্যানিটারি ন্যাপকিন ৷ এই অপরাধে ৪০ জন ছাত্রীকে প্রায় নগ্ন করে তল্লাশি চালানো হল ৷
মধ্যপ্রদেশের সাগরের ড. হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয়ের ঘটনা ৷ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষের কাছে ছাত্রীরা অভিযোগ জানালে বিষয়টি সামনে আসে ৷ তাঁরা অভিযোগ জানান যে, শৌচাগারের বাইরে একটি ন্যাপকিন পড়ে থাকতে দেখে ওয়ার্ডেন ছাত্রীদের নগ্ন করে তল্লাশি চালানোর নির্দেশ দেন ৷ কোন ছাত্রীর পিরিয়ড চলছে তা দেখার জন্য কেয়ারটেকার তাঁদের উপর জুলুম চালান বলে অভিযোগ ৷
advertisement
advertisement
ওই বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ আরপি তিওয়ারি, এই ঘটনাকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন ৷ একই সঙ্গে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি ৷ তবে গোটা বিষয়টিই অস্বীকার করেছেন হস্টেলের ওয়ার্ডেন ও কেয়ারটেকার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শৌচাগারের সামনে ন্যাপকিন, ৪০জন ছাত্রীকে নগ্ন করে তল্লাশির অভিযোগে !
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৪ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement