advertisement

VoLTE Beta পোগ্রাম নিয়ে আসছে এয়ারটেল, বিনামূল্যে পাওয়া যাবে ডেটা

Last Updated:

VoLTE Beta পোগ্রাম নিয়ে এ বার বাজারে এয়ারটেল ৷ দেশের সাতটি রাজ্যে এই সুবিধা দেবে প্রথম সারির এই টেলিকম সংস্থা ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, কেরল, বিহার, পঞ্জাব এবং অন্ধ্র-প্রদেশে প্রাথমিকভাবে এই সুবিধা দেবে এয়ারটেল ৷

#নয়াদিল্লি: VoLTE Beta পোগ্রাম নিয়ে এ বার বাজারে এয়ারটেল ৷ দেশের সাতটি রাজ্যে এই সুবিধা দেবে প্রথম সারির এই টেলিকম সংস্থা ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, কেরল, বিহার, পঞ্জাব এবং অন্ধ্র-প্রদেশে প্রাথমিকভাবে এই সুবিধা দেবে এয়ারটেল ৷
আর এই সুবিধা ব্যবহার করলেই গ্রাহককে আকর্ষণীয় অফার দেবে এয়ারটেল ৷ এয়ারটেলের VoLTE Beta পোগ্রাম ব্যবহার করলে মোট ৩০ জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ তার মধ্যে প্রথমেই পাওয়া যাবে ১০ জিবি ডেটা ৷ ৪ সপ্তাহের মাথায় কোম্পানিকে একটি ফিডব্যাক রিপোর্ট দিলে পাওয়া যাবে আরও ১০ জিবি অতিরিক্ত ডেটা ৷ আবার ৮ সপ্তাহ পর আরও একটি ফিডব্যাক রিপোর্ট দিলে মিলবে আরও ১০ জিবি ডেটা ৷ রিপোর্ট দেওয়ার চারদিনের মধ্যে ডেটা পেয়ে যাবেন গ্রাহক ৷ এবং সেটির বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত ৷
advertisement
advertisement
তবে এই VoLTE Beta পোগ্রাম পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে গ্রাহকদের ৷ যেমন, ব্যাবহারকারীর ফোন সেটটি অবশ্যই VoLTE হতে হবে ৷ এয়ারটেল ৪জি সিম থাকতে হবে ৷ এবং অপারেটিং সিস্টেম অবশ্যই আপডেটেড হতে হবে ৷
কিছুদিন আগেই ৫জি পরিষেবা নিয়ে আসার জন্য Huawei-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল ৷ ট্রায়ালও হয়ে গিয়েছে ৷ তার আগেই VoLTE Beta পোগ্রাম নিয়ে এল এয়ারটেল ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
VoLTE Beta পোগ্রাম নিয়ে আসছে এয়ারটেল, বিনামূল্যে পাওয়া যাবে ডেটা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement