Published by Rukmini Mazumder 15-02-2026
এক ফোঁটা তেল নেই,জল দিয়েই ‘ভাজা’ হবে পরোটা, খাস্তা,মুচমুচে, নেই ‘ফ্যাট’, ওজন কমাতে মোক্ষম, জেনে নিন বানানোর পদ্ধতি
গরমাগরম পরোটা খেতে কে না ভালবাসে! কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তেল। তেলেই ভাজা হয় পরোটা! ফলে ওজন বেড়ে যাওয়া, কোলেস্টেরল, ফ্যাটি লিভারের মতো সমস্যার ভয় থাকে! কাজেই অনেকে এড়িয়ে চলেন পরোটা! কিন্তু পরোটা যদি ভাজা যায় তেল ছাড়াই, তবে কেমন হবে? না, না! কোনও গল্পকথা নয়! সত্যিই সম্ভব।
এই পরোটায় ফ্যাট নেই, কারণ তেলের বদলে ব্যবহার হয়েছে জল। অনেকেই এই পরোটাকে বলে ‘পানিওয়ালে পরাঠে।’ কীভাবে বানাবেন জল দিয়ে পরোটা?
প্রথমে পরোটা বেলে নিন। চাইলে লেচির ভিতরে পুর দিতে পারেন। এবার লোহার চাটু বেশি গরম করে নিন। কাস্ট আয়রনের প্যানও ব্যবহার করতে পারেন।
লেচির একপাশে জল ছিটিয়ে বা তেল ব্রাশ করার মতো জল ব্রাশ করে জল মাখানো দিকটি গরম করে নেওয়া চাটুর উপর রাখুন। আঁচ কমাবেন না, বেশি আঁচেই বানানো হয় এই পরোটা।
পরোটার নীচের দিকের জল শুকিয়ে এলে এবং পরোটা চাটু থেকে ছেড়ে এলে অন্য দিকে একই ভাবে জল লাগিয়ে উল্টে দিন। একই ভাবে শুকিয়ে এলে চাটু থেকে নামিয়ে নিন।
তৈরি আপনার জিভে-জল আনা পরোটা, একফোঁটাও তেল ব্যবহার হয়নি।
এই পরোটায় ব্যবহার হয়নি একফোঁটা তেল, কিন্তু কেউ তা ধরতে পারবে না