কার্লি চুলের জন্য একাধিক সিনেমা থেকে বাদ!

                   Published by – Salmali Das                    19-02-2026

বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী আবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত তাঁর নতুন ছবি Do Deewane Seher Mein-এ।

‘গালি বয়’-এর মাধ্যমে যিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, সেই অভিনেতাই একসময় একের পর এক প্রত্যাখ্যানের মুখে পড়েছিলেন—সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।

একটি সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানান, অভিনয়ে আসার শুরুতে তাঁকে বহুবার প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি একটি বড় ছবির অডিশনে শর্টলিস্টও হয়েছিলেন।

কয়েক মাসের ওয়ার্কশপ ও প্রস্তুতির পরেও শেষমেশ তাঁকে বাদ দেওয়া হয়। কারণ জানতে চাইলে কাস্টিং ডিরেক্টর নাকি বলেন—“কার্লি চুলের নায়ক চলে না।”

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

অভিনেতা জানান, এরপর তাঁকে চুল স্ট্রেট করে আবার অডিশন দিতে বলা হয়েছিল।

কিন্তু সেইবারও তাঁকে বলা হয়, চুল “অতিরিক্ত স্ট্রেট” হয়ে গেছে—এই কারণ দেখিয়ে ফের বাদ দেওয়া হয়।

এই অদ্ভুত মানদণ্ডে তিনি গভীরভাবে আঘাত পেয়েছিলেন। হতাশায় বাড়ি ফিরে মাথা ন‍্যাড়া  করেছিলেন তিনি।

সিদ্ধান্তর নতুন ছবি ‘Do Deewane Seher Mein’, পরিচালনায় রয়েছেন রবি উদ্যাওয়ার। ছবিটি প্রযোজনা করছেন সঞ্জয় লিলা বানশালি, প্রেরণা সিং, উমেশ কুমার বনসাল এবং ভারত কুমার রঙ্গা।

২০ ফেব্রুয়ারি ২০২৬-এ মুক্তি পেতে চলা এই ছবিতে সিদ্ধান্তর বিপরীতে রয়েছেন ম্রুনাল ঠাকুর। ব্যস্ত শহরের কোলাহলের মধ্যে দুই আহত মানুষের প্রেমের গল্প তুলে ধরবে এই ছবি।

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন