advertisement

Best Pasta Recipe: ময়দা ছাড়ুন! স্বাস্থ্যকর সুজির হোয়াইট সস পাস্তা একবার বানাতে শিখলেই স্বাস্থ্য আপনার হাতের মুঠোয়!

Last Updated: Feb 15, 2026, 16:35 IST

আলিপুরদুয়ার জেলার কালচিনিতে দীপঙ্কর সরকার ও তাঁর স্ত্রীর দোকানে সুজি দিয়ে তৈরি হোয়াইট সস পাস্তা জনপ্রিয়, পর্যটকরাও এখানে ভিড় করেন। ময়দা নয়, সুজির পাস্তা স্বাস্থ্যকর! কালচিনির প্রধান রাস্তায় দীপঙ্কর সরকার ও তাঁর স্ত্রী একটি ছোট দোকান চালান। এই দোকানে তাঁদের হাতে তৈরি হোয়াইট সস পাস্তা খেতে আসেন পর্যটকরাও। সকলের স্বাস্থ্যের কথা ভেবে ময়দার ব্যবহার তাঁরা করেন না। সুজির পাস্তা দিয়েই এই খাবার তৈরি করেন তাঁরা। পাস্তা খেতে কমবেশি সকলেই ভালবাসে। সাদা খাবার বললে বাঙালি ভাত বোঝে, আর সস বললেই টমেটো সস। কিন্তু হোয়াইট সস আবার বিশেষ কিছু রেসিপির জন্য বিখ্যাত। এই হোয়াইট সস পাস্তা বেশ প্রসিদ্ধ একটি খাবার। নিজের এলাকায় হাতের নাগালে হোয়াইট সস পেয়ে আহ্লাদে আটখানা আলিপুরদুয়ারবাসী। এটি একটি ইটালিয়ান খাবার হলেও বর্তমানে সারা বিশ্বের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রেসিপি খুব সহজ। শুধু কিছু কথা মাথায় রাখলেই কেল্লাফতে। যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন।গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে সুইট কর্ন, ব্রকোলি, সবুজ এবং লাল ক্যাপ্সিকাম হালকা ভেজে নিতে হয়। তারপরে জল দিয়ে হাফ চা চামচ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিতে হয়। আরেকটি পাত্রে মাঝারি আঁচে সামান্য লবণ ও পাস্তা দিয়ে সেদ্ধ বসাতে হয়। সাদা সস প্রস্তুত করার জন্য হালকা আঁচে প্যান বসিয়ে মাখন গরম করতে হয়। মাখন গলে গেলে এতে গ্রেট করা রসুন দিয়ে এক মিনিট ভাজতে হয়। তারপর তাতে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালভাবে ভেজে প্যানে দুধ দিয়ে ক্রমাগত নাড়তে হয়। প্রয়োজন হলে তাতে আরও লবণ এবং গোলমরিচ দিতে হবে। সব শেষে পাস্তা, সবজি মিশিয়ে দিন।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/লাইফস্টাইল/
Best Pasta Recipe: ময়দা ছাড়ুন! স্বাস্থ্যকর সুজির হোয়াইট সস পাস্তা একবার বানাতে শিখলেই স্বাস্থ্য আপনার হাতের মুঠোয়!
advertisement
advertisement