সিঙ্গুরে নার্স দীপালি জানার রহস্যমৃত্যুর পরে কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দেহ। সেই নিয়ে মেডিক্যাল কলেজের সামনে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। নার্সিং পড়ুয়ার দেহ নিয়ে রাজনীতির অভিযোগ উঠল। এই নিয়ে মেডিক্যাল কলেজের সামনে মুখোমুখি হয় রাজ্যের দুই বিরোধী দল বিজেপি এবং সিপিএম। দুই পক্ষের মধ্যে তীব্র বচসা এবং হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে। নার্সের দেহের কে দখল নেবে সেই নিয়েই দুই পক্ষের মধ্যে অশান্তি হয়।



