advertisement

Gas Cylinder: যুদ্ধের জেরে বিপুল কমেছে রান্নার গ্যাসের জোগান, সঙ্কট আসন্ন? বিরাট আপডেট, দেখুন ভিডিও

Last Updated: Mar 06, 2026, 21:40 IST

ইরান সঙ্কটে জ্বালানি নিয়ে চাপে পড়তে চলেছে ভারত। রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ৩০ দিনের জন্য ছাড়পত্র দিলেও কমছে দেশে থাকা রান্নার গ্যাসের সাপ্লাই। হরমুজ প্রণালি বন্ধের জেরে ভারত জ্বালানি নিয়ে সমস্যায় পড়েছে, ওই প্রণালি কেবল ব্যবহার করতে পারছে চিন এবং রাশিয়া। এই ৩০ দিন রাশিয়ার তেল কিনতে পারলেও গ্যাস নিয়ে যে সমস্যা আছে তা স্বীকার করে নিচ্ছেন ডিস্ট্রিবিউটররাও। কলকাতার গ্যাসের এক ডিস্ট্রিবিউটর বিজন বিহারি বিশ্বাস স্বীকার করে নিলেন গ্যাসের সাপ্লাই সংক্রান্ত সমস্যার কথা। তিনি গ্যাসের সাপ্লাই নিয়ে সঙ্কট তো আছেই তার মধ্যে আছে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ আরও বেশি বুকিং করছেন। ওই ডিস্ট্রিবিউটর জানান, রান্নার গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি সাপ্লাইয়ে প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসে। সরকার এই পরিস্থিতিতে গৃহস্থলির গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জোর দিচ্ছে বলে একাধিক সংস্থা বাণিজ্যিক গ্যাসের জোগানে হিমশিম খাচ্ছে। ডোমেস্টিক গ্যাসের গ্রাহকদের যে এখন তুলনায় চিন্তার বিষয় কম তা-ও জানান ওই ডিস্ট্রিবিউটররা। কিন্তু সাধারণ মানুষ যে পরিমাণে গ্যাস বুক করছেন তার জোগান দিতেও চাপে পড়েছেন ডিস্ট্রিবিউটররা।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Gas Cylinder: যুদ্ধের জেরে বিপুল কমেছে রান্নার গ্যাসের জোগান, সঙ্কট আসন্ন? বিরাট আপডেট, দেখুন ভিডিও
advertisement
advertisement