'কমিশন তুঘলকি আচরণ করছে'! নির্বাচন কমিশনকে আক্রমণ মমতারমঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক ইস্যুতে ফের কথা বলেন। তাঁর দাবি, রাজ্য থেকে প্রায় ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই ফিরে এসেছে। তাঁর অভিযোগ, বাংলাভাষী হওয়ার কারণে বহু মানুষকে নিশানা করা হচ্ছে। পাশাপাশি তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, “বিজেপিকে সন্তুষ্ট করার জন্য বাংলাকে টার্গেট করা হচ্ছে। সাধারণ মানুষ কোথায় বিচার পাবে?” তিনি বলেন, ‘‘কমিশন তুঘলকি আচরণ করছে’’৷



