গত কয়েকদিনে বাংলাদেশ ফের জ্বলে উঠেছে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর ভাঙচুর, স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার গাজীপুরে প্রাক্তন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার রাত থেকে সারা বাংলাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখে পুরো আদালত এলাকা।



