Yuva Sathi Scheme: বেকারদের জন্য সুখবর! মালদহে শুরু ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’, রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন করবেন কীভাবে? জেনে নিন ফর্ম জমা দেওয়ার প্রয়োজনীয় নথির তালিকা
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Yuva Sathi Scheme Camp in Malda: বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা রাজ্যের। মালদহে বিশেষ স্বনির্ভর বাংলা ক্যাম্পে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে আবেদনপত্র
advertisement
এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ০১.০৪.২০২৬ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং বর্তমানে অন্য কোনও সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন না এমন হতে হবে।
advertisement
ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীদের সঙ্গে নিয়ে আসতে হবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা কপি বা বাতিল চেক। এসসি,এসটি,ওবিসি শ্রেণিভুক্ত জাতিগত শংসাপত্র ইত্যাদি নথিগুলোর স্ব-স্বাক্ষরিত কপি ও পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি নিয়ে হাজির হতে হবে ক্যাম্পে।
advertisement
advertisement
advertisement






