advertisement

SIR: ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি, রাজ্যের CEO-র আবেদন জাতীয় নির্বাচন কমিশনকে!

Last Updated:
SIR: শুনানির শেষ দিনে এসে এসআইআর নিয়ে বড় ঘোষণা কমিশনের। নির্বাচন কমিশনের সূত্রে খবর, এবার থেকে SIR প্রক্রিয়ায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও বা কলকাতার কালেক্টরের তরফে ইস্যু করা পার্মারেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ( Permanent Resident Certificate )গ্রহণ করা হবে। একইসঙ্গে কমিশন সূত্রে খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি বাড়ানোর কথা চিঠিতে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশন।
1/10
আজ সাত তারিখেই শেষ হওয়ার কথা শুনানি পর্বের। কিন্তু এই শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি বাড়ানোর কথা চিঠিতে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশন।

2/10
আজ, শনিবার রাজ্যের SIR- প্রক্রিয়ার শুনানির শেষ দিন হলেও রাজ্যে ১৫ থেকে ২০টি বিধানসভার শুনানি আজকের মধ্যে শেষ করা সম্ভব নয়। সেই কারণেই শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল৷

3/10
উল্লেখ্য, শুনানি + ফর্ম ৬, ৭, ৮ + আপলোড ও নিষ্পত্তি সব কিছুর জন্য ১৪ তারিখ পর্যন্ত সময় চাইল কমিশন। সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা আরও ৭ দিন পিছিয়ে যাবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

4/10
শুনানি + ফর্ম ৬, ৭, ৮ + আপলোড ও নিস্পত্তি সব কিছুর জন্য ১৪ তারিখ পর্যন্ত সময় চাইল.. সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা আরও ৭ দিন পিছিয়ে যাবে বলে জানালো কমিশন।

5/10
কলকাতা দক্ষিণে কলকাতা পোর্ট, উত্তর কলকাতায় দুটি, উত্তর ২৪ পরগনায় নোয়াপাড়া বিধানসভা, হাওড়াতে -১ টি, কার্শিয়াঙে - ১ টি দক্ষিণ ২৪ পরগনায় ৭ টি বিধানসভার শুনানি শেষ হয়নি। এমনটাই জানিয়েছে কমিশন।

6/10
সূত্রের খবর, শুধুমাত্র যে বিধানসভা গুলিতে শুনানি সময়সীমা বাড়ানোর আবেদন জেলা শাসকদের তরফে এসেছে সেই বিধানসভা গুলিতেই যাতে শুনানি সময়সীমা বাড়ানো হয় তা নিয়েও চিঠিতে আবেদন জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

7/10
এদিকে এরইমধ্যে আজ শুনানির শেষ দিনে এসে এসআইআর নিয়ে বড় ঘোষণা কমিশনের। নির্বাচন কমিশনের সূত্রে খবর, এবার থেকে SIR প্রক্রিয়ায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও বা কলকাতার কালেক্টরের তরফে ইস্যু করা পার্মারেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ( Permanent Resident Certificate )গ্রহণ করা হবে।

8/10
অর্থাৎ, SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে! DM, ADM, SDO-দের ইস্যু করা শংসাপত্রে আর আপত্তি নেই কমিশনের। সেই মর্মে CEO কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শুনানি প্রক্রিয়ায় এই শংসাপত্র গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এগুলি নিতে পারবেন ERO, AERO রা। এমনটাই জাতীয় নির্বাচন কমিশন জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে পার্টি ইন পার্সন হিসেবে তীব্র সওয়ালের পরেই কার্যত বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মর্মে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনকে দেওয়া হল নির্দেশ।

9/10
এক্ষেত্রে কমিশন ডিএম, এসডিও, এডিএমদের তরফে জারি করা ১৯৯৯ সালের ২রা নভেম্বর ও তার পরবর্তীতে যে সংশোধনগুলি করা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলি নেওয়া হবে। তবে এর মানে এটা নয় বিডিও, পঞ্চায়েত প্রধানরা যেটা ইস্যু করেছেন সেটা গ্রহণ হবে, সেটা কিন্তু কোনওভাবেই গ্রহণ হবে না।

10/10
অন্যদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠির উত্তর না এলেও কাল যেখানে যেখানে শুনানির চিঠি ইস্যু হয়েছে সেখানে শুনানি করা যাবে। সেই বিধানসভা গুলিতে শুনানি করতে কোনও সমস্যা নেই যেখানে শুনানি বাকি রয়েছে।