RailOne: এক ক্লিকেই টিকিট বুকিং, পিএনআর চেক, ট্রেনের রানিং স্টেটাস! ফোনে RailOne ডাউনলোড করেছেন? জানুন বিস্তারিত
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
RailOne: বুকিং কাউন্টারে আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না যাত্রীদের। এই অ্যাপের মাধ্যমে দ্রুত টিকিট বুকিং করা যাবে। প্রধান সুবিধার মধ্যে রয়েছে আর-ওয়ালেট, যা ব্যবহার করলে যাত্রীরা রেল পরিষেবার ক্ষেত্রে ৩% ছাড় পাবেন। তাছাড়া বিনামূল্যে ওটিটি বিনোদনের সুবিধা রয়েছে।
advertisement
*ভারতীয় রেলের নতুন রেলওয়ান অ্যাপ ব্যবহার নিয়ে এদিন মালদহ টাউন স্টেশনে যাত্রীদের হাতে-কলমে দেখান হয় অ্যাপ ব্যবহারের সহজ উপায় ও পদ্ধতি। নতুন এই রেলওয়ান অ্যাপের মাধ্যমে যাত্রীরা ট্রেন ও প্ল্যাটফর্ম টিকিট বুকিং, লাইভ ট্রেন ট্র্যাকিং, খাবার অর্ডার এবং অভিযোগ জানান-সহ সমস্ত রেল পরিষেবা এক জায়গায় পাবেন।
advertisement
*মালদহ ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিং জানান, "বুকিং কাউন্টারে আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না যাত্রীদের। এই অ্যাপের মাধ্যমে দ্রুত টিকিট বুকিং করা যাবে। প্রধান সুবিধার মধ্যে রয়েছে আর-ওয়ালেট, যা ব্যবহার করলে যাত্রীরা রেল পরিষেবার ক্ষেত্রে ৩% ছাড় পাবেন। তাছাড়া বিনামূল্যে ওটিটি বিনোদনের সুবিধা রয়েছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
*তিনি আরও জানান, "পুরনো ইউটিএস বা আইআরসিটিসি অ্যাকাউন্টের মাধ্যমেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। যাত্রীরা বাড়ি কিংবা রাস্তাঘাটে চলতি অবস্থায় সংরক্ষিত, অসংরক্ষিত ট্রেন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন। তাছাড়া মান্থলি পাস সবই এই অ্যাপে কাটা যাবে। ট্রেনের সঠিক অবস্থান, পিএনআর স্ট্যাটাস এবং কোচ পজিশন দেখা যাবে এই অ্যাপে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement







