advertisement

Indian Railways: লোকাল ট্রেনের রুটেও এবার 'কবচ'! কৃষ্ণনগর-কল্যাণী-সহ ১৫টি লাইনে বসছে এই প্র‌যুক্তি

Last Updated:
Indian Railways: রেল কর্তৃপক্ষের মতে, কবচ প্রযুক্তি চালু হলে সিগন্যাল অমান্য, মুখোমুখি সংঘর্ষ বা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার আশঙ্কা প্রায় শূন্যে নেমে আসবে। ফলে প্রতিদিনের লোকাল যাত্রা আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হবে বলেই মনে করা হচ্ছে।
1/6
লোকাল ট্রেনযাত্রীদের জন্য বড় সুখবর। বাংলার লোকাল ট্রেনের রুটেও চালু হতে চলেছে আধুনিক সুরক্ষা প্রযুক্তি ‘কবচ’। রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেল-এর অধীনে ১৫টি গুরুত্বপূর্ণ সেকশনে এই অটোমেটিক ট্রেন প্রোটেকশন প্রযুক্তি বসানোর অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ

2/6
যে যে সেকশনে কবচ প্রযুক্তি বসানো হচ্ছে, তার মধ্যে রয়েছে হাওড়া, সাঁতরাগাছি, বেলুড়, তারকেশ্বর, লক্ষ্মীকান্তপুর, রামপুর, বিষ্ণপুর, বালিগঞ্জ, কৃষ্ণনগর, আমঘাটা, লালগোলা থেকে অন্ডাল-সহ মোট ১৫টি রুট।

3/6
লিলুয়া-বেলুড় মঠ, তারকেশ্বর-গোঘাট, ময়নাপুর-বিষ্ণুপুর, রামপুরহাট-দুমকা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ, লক্ষ্মীকান্তপুর-নামখানা, কাঁকুড়গাছি-বালিগঞ্জ কল্যাণী-কল্যাণী সীমান্ত,কৃষ্ণনগর জংশন-আমঘাটা, কৃষ্ণনগর সিটি-লালগোলা,মুর্শিদাবাদ-আজিমগঞ্জ, আসানসোল-বার্নপুর, বরাচক-হীরাপুর, বক্তারনগর-অন্ডাল।

4/6
এই সব লাইনে প্রতিদিন বিপুল সংখ্যক লোকাল ট্রেন চলাচল করে। বিশেষ করে লক্ষ্মীকান্তপুর–নামখানা ও কৃষ্ণনগর জংশন–আমঘাটা শাখায় যাত্রীচাপ অত্যন্ত বেশি। রেলওয়ে বোর্ডে পাঠানো প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

5/6
কবচ হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এটি লোকো পাইলটকে ট্রেন চালানোর সময় নির্দিষ্ট গতি ও সিগন্যাল সংক্রান্ত সতর্কবার্তা দেয়। যদি সেই নির্দেশ অমান্য হয়, তবে সিস্টেম নিজে থেকেই ব্রেক কষে ট্রেন থামিয়ে দেয়।

6/6
রেল কর্তৃপক্ষের মতে, কবচ প্রযুক্তি চালু হলে সিগন্যাল অমান্য, মুখোমুখি সংঘর্ষ বা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার আশঙ্কা প্রায় শূন্যে নেমে আসবে। ফলে প্রতিদিনের লোকাল যাত্রা আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হবে বলেই মনে করা হচ্ছে।