advertisement

IMD Hooghly Weather Update: ঝড়-জলে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা! কেমন থাকবে হুগলির আবহাওয়া? জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টির হাতছানি! উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হুগলি জেলার বাসিন্দাদের জন্য কী বার্তা দিল হাওয়া অফিস? জেনে নিন বিস্তারিত আবহাওয়ার খবর।
1/5
ভরা বসন্তে বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার থেকেই ঝাড়গ্রামের আবহাওয়া বদলের পাশাপাশি রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

2/5
আগামী সপ্তাহে রাজ্য জুড়ে এমন দুর্যোগের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে হুগলির আবহাওয়া কেমন থাকবে? হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। কোন দিন এমন দুর্যোগের মুখোমুখি হতে পারে জেলা চলুন দেখে নেওয়া যাক।

3/5
আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫° সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ও বৃদ্ধি পাওয়ার কারণে এখন রীতিমতো গরমের পরিস্থিতি জেলায়।

4/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যায়, আজ শুক্রবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২২ ডিগ্রির কাছাকাছি। তবে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির মধ্যেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। শনিবার ও রবিবারও হুগলির আকাশ পরিষ্কার থাকবে এবং শুষ্ক থাকার পাশাপাশি দুর্যোগের কোনও সম্ভাবনা নেই।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।