Dilip Ghosh: গোসাবায় বিজেপির কর্মশালায় বিপত্তি, দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে পড়ায় সাময়িক চাঞ্চল্য
- Reported by:Suman Saha
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা জেলা গোসাবা বিধানসভার বিজেপি এক নম্বর মন্ডলের পক্ষ থেকে আজ গোসাবা ঘাটের পাশেই বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বুথ বিজয় সংকল্প কর্মশালা। এই কর্মশালাতে উপস্থিত হন রাজ্যের প্রাক্তন সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মঞ্চে ওঠার পরেই কর্মীদের চাপে ভেঙে বসে যায় মঞ্চ। তড়িঘড়ি মঞ্চ ছাড়ে দিলীপ ঘোষ এবং স্থানীয় নেতৃত্বরা। কিছুক্ষণের পর আবার ওই ভাঙ্গা মঞ্চে কর্মশালা শুরু করে দিলীপ ঘোষ।
advertisement
রবিবার গোসাবা ঘাট সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক নম্বর মণ্ডলের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। বুথ স্তরে সংগঠন মজবুত করা, কর্মীদের সক্রিয় করা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়েই এই কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়। সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে কর্মী–সমর্থকদের ভিড় জমতে শুরু করে।
advertisement
সভাস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দিলীপ ঘোষ সভাস্থলে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানাতে বহু কর্মী মঞ্চে উঠে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, মঞ্চে অতিরিক্ত ভিড় ও ওজনের চাপে আচমকাই মঞ্চের একটি অংশ বসে যায়। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গেলেও বড় কোনও দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
advertisement
advertisement
advertisement







