advertisement

Alipurduar News: ট্রাকে করে মূল্যবান খয়ের কাঠ পাচার! রাতভর অভিযান চালিয়ে বাজেয়াপ্ত সব, বন দফতরের জালে ৬

Last Updated:
Alipurduar News: মূল্যবান খয়ের কাঠ পাচারের আগেই হাতেনাতে ধরা পড়ল কাঠ সহ পাচারকারীরা। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের বড় সাফল্য।
1/5
মূল্যবান খয়ের কাঠ পাচারের আগেই পাচারকারী ও কাঠ হাতেনাতে ধরল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। দক্ষিণ রেঞ্জের বনকর্মী ও অধিকারিকদের দল রাতভর অভিযান চালিয়ে এই আন্তঃরাজ্য খয়ের কাঠ পাচার চক্রটি আটকাতে সফল হয়েছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)

2/5
গত কয়েকদিন ধরে রেঞ্জ অফিসে গোপন সূত্রে খবর আসছিল। তথ্যের উপর নজর রাখছিলেন বনকর্মীরা। দক্ষিণ রেঞ্জের একটি দল এদিন ভোরে আলিপুরদুয়ারের পুটিমারি মোড়ে দু'টি গাড়ি আটক করে।

3/5
আটককৃত গাড়িগুলির মধ্যে ছিল খয়ের কাঠ বোঝাই একটি বড় ট্রাক এবং একটি ছোট গাড়ি। এই ছোট গাড়িতে ছিল মাস্টারমাইন্ডরা। অভিযান চলাকালীন প্রচুর পরিমাণে খয়ের কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে।

4/5
এই আন্তঃরাজ্য চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা একাধিক রাজ্যের বাসিন্দা। অসম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, বিহার এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলিতে একটি সুসংগঠিত আন্তঃরাজ্য চোরাচালান নেটওয়ার্কের উপস্থিতি নির্দেশ করছে।

5/5
ধৃতদের নাম যশ পাল, হিমাচল প্রদেশের বাসিন্দা। মোঃ সোহেল, কোচবিহারের বাসিন্দা। স্বপন দাস, জলপাইগুড়ি জেলার বাসিন্দা। সোহেল রানা, কোচবিহার জেলার বাসিন্দা। মনু কুমার, বিহার জেলার বাসিন্দা এবং রোহিত, হিমাচল প্রদেশের বাসিন্দা। অপরাধে ব্যবহৃত দু'টি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে এবং বন ও বন্যপ্রাণী সুরক্ষা আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিন অভিযুক্তদের আলিপুরদুয়ারের সিজেএম আদালতে হাজির করা হয় বলে জানা যায়। প্রসঙ্গত, পানের সঙ্গে ব্যবহৃত একটি প্রাচীন ভেষজ উপাদান খয়ের, যা মূলত ডায়েরিয়া, মুখের ঘা এবং দাঁতের গোড়া থেকে রক্ত পড়া বন্ধ করতে অত্যন্ত কার্যকর। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)