অজিদের বিরুদ্ধে দুরন্ত স্মৃতি, গ্রুপের সব ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত
Last Updated:
টি২০ বিশ্বকাপে থামানো যাচ্ছে না ভারতীয় মেয়েদের ৷ আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া আগেই নিশ্চিত করেছিল তাঁরা ৷ এবার গ্রুপ লিগের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ চারে গেলেন হরমনপ্রীতরা ৷ নক-আউটে এবার তাঁদের প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডের মধ্যে কোনও একটি দল ৷ এ দিন ভারতকে জেতানোর পিছনে বড় ভূমিকা নিলেন স্মৃতি মন্ধানা।
advertisement
advertisement
advertisement






