Gautam Gambhir : সারা দেশ ভুল বোঝে তাঁকে! সোজা কথা বলেন মুখের উপর, তাই অপ্রিয়! সেই তিনিই ভারতকে জেতালেন বিশ্বকাপ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir : তিনি গম্ভীর থাকেন, হাসেন কম। তিনি যা বলেন মুখের উপর। তাই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর অনেকের কাছে অপ্রিয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ধোনিকে নিয়ে তিনি বারবার অসন্তোষ জাহির করেছেন। বলেছেন, ২০১১ বিশ্বকাপ একা ধোনি জেতাননি। তাঁর যুক্তি ফেলে দেওয়ার মতো ছিল না। তবে ধোনির বিরুদ্ধে বলায় তিনি অনেকের অপছন্দের তালিকায় ঠাঁই পান। সেই গম্ভীর ক্রিকেটার হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী দলে ছিলেন। কোচ হয়েও এবার দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। আর কোচ গম্ভীর বিশ্বকাপ জিতে ক্রেডিট দিলেন তাঁর দুই সতীর্থকে। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে। তিনি বলে দিলেন, ভারতীয় ক্রিকেটকে ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে এই দুজনের কৃতিত্ব অনেক।






