advertisement

India vs Namibia: দুরন্ত পারফর্ম করেও দল থেকে বাদ! দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে বড় বদল! কার উপর কোপ?

Last Updated:
India vs Namibia: আমেরিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও ভারতীয় দলের জন্য ম্যাচের পর কিছুটা চিন্তার খবর সামনে আসে।
1/5
আমেরিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও ভারতীয় দলের জন্য ম্যাচের পর কিছুটা চিন্তার খবর সামনে আসে। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, ওপেনার অভিষেক শর্মা অসুস্থ হয়ে পড়েছেন। একই সঙ্গে তিনি জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে পেস বোলার জসপ্রীত বুমরাহ তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন। সেই কারণেই বুমরাহ প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি।

2/5
বুমরাহের অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের দায়িত্ব সামলান অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। সিরাজের জন্য এই ম্যাচ ছিল বিশেষ, কারণ তিনি মাত্র এক দিন আগেই ভারতীয় দলে যোগ দিয়েছিলেন। হর্ষিত রানার বদলি হিসেবে দলে আসা সিরাজ প্রথম ম্যাচেই নিজের যোগ্যতার প্রমাণ দেন এবং দুর্দান্ত বোলিং করেন।

3/5
ম্যাচে মহম্মদ সিরাজ ছিলেন ভারতের সবচেয়ে সফল বোলার। তিনি ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। অন্যদিকে অর্শদীপ সিংও দুর্দান্ত পারফরম্যান্স করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে।

4/5
প্রথম ম্যাচের পর ভারতের হাতে বেশ কয়েক দিন বিরতি রয়েছে। আগামী ১২ তারিখ নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেই জসপ্রীত বুমরাহ পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে এবং তাঁর দলে ফেরা প্রায় নিশ্চিত।

5/5
তবে বুমরাহ দলে ফিরলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। অর্শদীপ ও বুমরাহ—একজন বাঁহাতি ও একজন ডানহাতি পেসারের জুটি ভাঙতে চাইবে না দল। ফলে ভালো পারফরম্যান্সের পরও মহম্মদ সিরাজকে পরের ম্যাচে বেঞ্চে বসে থাকতে হতে পারে।