West Bengal Weather Update: রাজ্যের বেশ কয়েক জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, দিনভর আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
দখিনা বাতাসের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। আগামী কয়েক দিন জলীয় বাষ্প থাকবে। বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই কিছুটা অস্বস্তি হবে দিনে। শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য সময়ের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। সতর্কতা আবহাওয়া দফতরের।
advertisement
আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।








