হাড়ভাঙা খাটুনিতে তৈরি হয় হাজার শালপাতা! অথচ মহাজন যা দাম দেন, শুনলে অবাক লাগবে
- Reported by:Dipika Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Tribal Women Earning : আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের স্বনির্ভর হওয়ার কঠোর লড়াই। জঙ্গলের পাতা সংগ্রহ করেই চলে রুজি রোজগার।
advertisement
advertisement
ওই শালপাতা একটা একটা করে কুচি কাঠি দিয়ে বুনে থালা তৈরি করেন তাঁরা। ফুচকাওয়ালা, মিষ্টির দোকান হোক বা বিয়েবাড়ি, পিকনিকের ভুরিভোজ, সবেতেই শালপাতার থালার ব্যবহার বরাবর। পরিবেশবান্ধব হওয়ায় দিন দিন এর কদর আরও বাড়ছে। আর পুজোর সময়ও ওই শালপাতার থালার ব্যাপক চাহিদা থাকে।কাঁচা শাল পাতা সংগ্রহ থেকে শুরু করে পাতা তৈরির যাবতীয় কাজ এখানে মহিলারা করে থাকেন। এখানে সাধারণত পুরুষদের তেমন ভূমিকা নেই। সাধারণত ৩৫-৫৫ বয়সী মহিলারাই জঙ্গল থেকে শাল পাতা তোলার কাজ করেন। সেই পাতা বাড়িতে আনার পর দৈনন্দিন কাজের ফাঁকে অবসর সময়ে বাড়ির সব মেয়েরা একসঙ্গে বসে পাতা সেলাই করেন।
advertisement
তৈরি করা ওই কাঁচা থালা হালকা রোদে কয়েকদিন ধরে শুকনো করা হয়। এরপর মহাজন এসে ওই পাতা তাঁদের কাছ থেকে নিয়ে গিয়ে পরবর্তী প্রক্রিয়াকরণ করেন। প্রতি এক হাজার পাতায় তাঁরা পান ৪০০ থেকে ৪৫০ টাকা। এলাকাবাসী ফুলমনি টুডু, মুন্নি বেসরা জানান, জঙ্গল থেকে পাতা তুলতে যাওয়া ঝুঁকিপূর্ণ হলেও রোজগরের আশায় এই কাজ তাঁরা বংশ পরম্পরায় করে আসছেন। প্রতিদিন পরিবারের এক একজন ৩০০ থেকে ৪০০ পাতা তৈরি করেন। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)







