North 24 Parganas News: এক টুকরো 'বারাণসী' এবার বসিরহাটে, সঙ্গে থাকছে গঙ্গা আরতি, ব্যাপারটা কী?
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Riya Das
Last Updated:
North 24 Parganas News উত্তর ২৪ পরগণার বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আস্তানা রোডে প্রগতি সংঘের এবারের দুর্গাপুজোর থিম ‘বারাণসী’। বৃষ্টির জলে ভিজে থাকা রাস্তাগুলো যেন হয়ে উঠছে ঘাটের ধাপ। উদ্যোক্তারা জানিয়েছেন, খুঁটি পুজোর দিন থেকেই শুরু হচ্ছে থিমের সূচনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিবছরের মতো এবারও বসিরহাট শহরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রগতি সংঘের পুজো মণ্ডপে পা রাখার জন্য। খুঁটি পূজার দিনে বৃষ্টি ভেজা রাস্তায় ছাতা হাতে ছবি দেখা গেলেও আদতে তা যেন পুজোর দিনগুলোতে না দেখা যায় এমনই চাইছেন উদ্যোক্তারা। থিমের রঙে রঙিন হয়ে উঠতে চলেছে বসিরহাটের আকাশ, আর ক’দিন পরেই ঢাকের তালে পা মেলাবে শহর।









