Kali Puja in Barasat: কালীপুজোয় এবার বিরাট চমক বারাসতে! কোন পুজোগুলি দেখতেই হবে, রইল 'সেরার সেরা' মন্ডপের হদিশ
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Riya Das
Last Updated:
Kali Puja in Barasat: এবার বারাসাতে কোন কোন পুজোর দিকে নজর রাখতেই হবে, কি হচ্ছে এবার তাদের থিম, সবকিছুই জেনে নিন এক নিমেষে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বারাসত-টাকি রোডের উপরও বেশ কয়েকটি বড় পুজো প্রতি বছরই নজরে থাকে দর্শনার্থীদের। তার মধ্যে অন্যতম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। তারা এবার ফুটিয়ে তুলছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের কালীপুজো ৫৮ তম বর্ষে দেখা যাবে দুবাইয়ের ডাউনটাউন। মণ্ডপের উচ্চতা হচ্ছে ১২০ ফুট। বারাসত পাইয়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবার ৫২ বছর। জীবনমুখী চিন্তাভাবনা থেকে এ বছর উদ্যোক্তাদের ভাবনায় ফুটে উঠছে "লক্ষ্য"। বিশেষ থিম নজর কাড়বে বলেই আসা উদ্যোক্তাদের ৷
advertisement









