আর একটু হলেই...! আতঙ্কে পরীক্ষা দিতে পারল না পড়ুয়ারা, অল্পের জন্য প্রাণ বাঁচল শিক্ষকের! স্কুলে ভয়াবহ ছবি
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
পরীক্ষা চলাকালীন হঠাৎই এক শিক্ষকের মাথার উপর দিয়ে ভেঙে পড়ে একটি বড় চাঙড়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শিক্ষক।
হাসনাবাদের রুজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চরম অব্যবস্থার সাক্ষী। বহুদিন ধরেই স্কুল ভবনের ছাদ বেহাল অবস্থায় পড়ে ছিল। ছোটখাটো চাঙর ভাঙার ঘটনা এর আগে একাধিকবার ঘটলেও, কর্তৃপক্ষের উদাসীনতায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে সেই অবহেলার ফলেই বড়সড় বিপদের মুখোমুখি হল শিক্ষক-শিক্ষার্থীরা। (ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শেষ পর্যন্ত ওই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক। তবে পরীক্ষার দিন বন্ধ হয়ে যাওয়া এবং অবকাঠামোগত বিপদের আশঙ্কা নতুন করে সামনে এনে দিল স্কুল ভবনের বেহাল দশার চিত্র। এলাকাবাসী ও অভিভাবকরা দাবি তুলেছেন, দ্রুত স্কুলটি মেরামতের ব্যবস্থা না হলে বড় দুর্ঘটনা ঘটতে বাধ্য। (ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)









