পুজোর আগে স্বস্তির খবর! স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটাল, এখন কেমন অবস্থা? ছবিতে দেখুন
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Ghatal Flood Situation: বাজার-হাটে ভিড় বাড়ছে, শিশুরা আবার স্কুলমুখী হচ্ছে, কর্মজীবী মানুষও কাজে ফিরছেন
পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ ঘাটাল মহকুমায় এই বছর একাধিকবার ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর, সব কিছুই দীর্ঘদিন জলে ডুবে ছিল। সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন কাজকর্ম একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে কয়েকদিন ধরে নদীর জল নামতে শুরু করেছে। শহর ও গ্রামীণ এলাকার রাস্তাঘাট এখন অনেকটাই শুকনো। ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
advertisement
বন্যার দিনগুলিতে ঘাটালের গ্রামাঞ্চলে মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছিল নৌকা ও ডিঙি। বাজারে যাওয়া, স্কুলে পড়ুয়াদের পৌঁছনো, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া- সবকিছুই এই নৌকো ও ডিঙির উপর নির্ভরশীল ছিল। জল সরে যাওয়ায় সেইসব নৌকো-ডিঙি এখন একপাশে থমকে আছে। একসময়কার প্রয়োজনীয় বাহন আজ যেন অচল! (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
advertisement
advertisement
advertisement







