advertisement

Fire: বসিরহাটে টাকি রোডে লরিতে আগুন, দাউদাউ করে জ্বলল গোটা লরি, চাঞ্চল্য এলাকায়

Last Updated:
বসিরহাট মহকুমার খোলাপোতা এলাকায় টাকি রোডের পাশে একটি গ্যারেজে লরি মেরামতির কাজ চলাকালীন হঠাৎই ঘটে যায় বিপত্তি। গ্যারেজে থাকা লরিটিতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িটিতে, আর দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি।
1/6
বসিরহাট মহকুমার খোলাপোতা এলাকায় টাকি রোডের পাশে একটি গ্যারেজে লরি মেরামতির কাজ চলাকালীন হঠাৎই ঘটে যায় বিপত্তি। গ্যারেজে থাকা লরিটিতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িটিতে, দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি।
বসিরহাট মহকুমার খোলাপোতা এলাকায় টাকি রোডের পাশে একটি গ্যারেজে লরি মেরামতির কাজ চলাকালীন হঠাৎই ঘটে যায় বিপত্তি। গ্যারেজে থাকা লরিটিতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িটিতে, আর দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি।
advertisement
2/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটির ঝালাইয়ের কাজ চলছিল। প্রাথমিক অনুমান, সেই সময়েই স্পার্ক থেকে আগুনের সূত্রপাত। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে আশপাশের গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

3/6
স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

4/6
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও তত ক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় লরিটি।

5/6
এই ঘটনায় কেউ হতাহত না হলেও প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গ্যারেজ ও তার আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তদন্ত শুরু হয়েছে।

6/6
হঠাৎ এই অগ্নিকাণ্ডে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন। গ্যারেজে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।