advertisement

Digha-Weather Updates: শুক্রবার থেকেই দিঘায় ঘটতে চলেছে বিরাট বদল! তার মধ্যেই হাওয়া অফিস জানাল বড় আপডেট!

Last Updated:
Digha-Weather Updates: দিঘায় এবার বিরাট বদল! দিঘা যাওয়ার প্ল্যান থাকলে এখুনি জেনে নিন! হাওয়া অফিসের খবরেও থাকছে বড় চমক
1/7
নতুন করে আবহাওয়া খারাপের সম্ভাবনা নেই। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। রাজ্যজুড়ে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। শুক্রবারের পর থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নামবে। হাওয়া অফিস রিপোর্ট দিয়েছিল নভেম্বরের মাঝামাঝি থেকেই তাপমাত্রা পতনের। সেই পূর্বাভাস মিলে যাচ্ছে।

2/7
ইতিমধ্যেই বাতাসে শীত শীত ভাব। পার্বত্য অঞ্চলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভোর ও সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই শীতের আমেজ। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই তাপমাত্রা নিম্নমুখী হবে। মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। উত্তরে হাওয়া প্রবেশে বাধা নেই আর তাতেই, তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

3/7
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নামবে। উইকেন্ড থেকেই হালকা শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। আগামী এক সপ্তাহ তামমাত্রার পারদ প্রায় তিন থেকে চার ডিগ্রি নিচে নামবে।

4/7
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে। কোনও কোনও জেলায় সকালে দৃশ্যমানতা কুয়াশার জন্য কম হবে। এর পাশাপাশি উত্তুরে হাওয়া বইবে। নামবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী জানা যায় রাজ্যজুড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

5/7
তবে রবিবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলা দার্জিলিং এ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুক্রবার থেকেই নামবে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে নামবে।

6/7
পশ্চিমের জেলাগুলির পাশাপাশি দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা পতনের ইঙ্গিত হাওয়া অফিসের রিপোর্টে। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার থেকেই আবহাওয়া পরিবর্তনে শীত প্রবেশের ইঙ্গিত।

7/7
দিঘা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায়, ১৪ নভেম্বর বৃহস্পতিবার দিঘা সহ জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ শতাংশ। এদিন মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শনিবার থেকে তাপমাত্রা আরও কমবে জেলা জুড়ে। (তথ্য: সৈকত শী)