advertisement

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে গঙ্গা তীরবর্তী তিন শহর! চন্দননগর- শ্রীরামপুর- ব্যান্ডেলে আলোর মালা

Last Updated:
বড়দিনের উৎসবের আলোয় সেজে উঠেছে হুগলির গঙ্গা তীরবর্তী তিন শহর শ্রীরামপুর চন্দননগর ব্যান্ডেল।
1/7
বড়দিনের উৎসবের মেজাজে সেজে উঠেছে হুগলি জেলার গঙ্গা পারের ৩ শহর। একদিকে ডেনিস নগরী শ্রীরামপুর হয়ে উঠেছে যেন দ্বিতীয় পার্ক স্ট্রিট। উৎসবের আলোয় মোড়া হয়েছে গোটা শহরকে

2/7
অন্যদিকে প্রতিবছরের মতন এই বছরেও বিশেষভাবে সাজানো হয়েছে পর্তুগিজ ব্যাসলিকা ব্যান্ডেল চার্চকে। উৎসবের আনন্দতে বাদ পড়েনি ফরাসডাঙ্গাও। চন্দননগরের সেক্রেট হার্ট চার্চ চত্বরও উৎসবের আলোর ছোঁয়া। aq
অন্যদিকে প্রতিবছরের মতন এই বছরেও বিশেষভাবে সাজানো হয়েছে পর্তুগিজ ব্যাসলিকা ব্যান্ডেল চার্চকে। উৎসবের আনন্দতে বাদ পড়েনি ফরাসডাঙ্গাও। চন্দননগরের সেক্রেট হার্ট চার্চ চত্বরও উৎসবের আলোর ছোঁয়া।
advertisement
3/7
বড়দিনে একেবারে জমজমাট হুগলির গঙ্গা তীরবর্তী তিন শহর শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেল। ক্রিসমাস ইভ থেকেই সেখানে নেমেছে মানুষের ঢল। রাত বারোটার সময় মিড নাইট মাস আয়োজন হয়েছিল তিন- চার্চেই। মানুষের ভিড় সামাল দেওয়ার জন্য ২৫ ডিসেম্বর সকাল থেকে বন্ধ রাখা হয় ব্যান্ডেল চার্চ এর গর্ভ গৃহ।

4/7
তবে দর্শনার্থীরা চার্চের সামনে পর্যন্ত আসতে পারেন। সেখানে যীশুর জন্ম বৃত্তান্ত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তা দেখে উপভোগ করতে পারেন। ব্যান্ডেল চার্চের সামনে তৈরি করা হয়েছে, এটি গোশালা ঠিক যেভাবে মাদার মেরি কোলে যীশুর জন্ম হয়েছিল সেই কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে সেই সাজানোর মধ্যে দিয়ে

5/7
অন্যদিকে উৎসবের মজা এবার দ্বিগুণ হচ্ছে হুগলির শ্রীরামপুরে। সেখানে পার্কস্ট্রিটের মতন করে সাজিয়ে তোলা হয়েছে গোটা শ্রীরামপুর চত্বর। মূলত হেরিটেজ এবং ট্যুরিজম উৎসব পালন করছে বর্ষ শেষের শ্রীরামপুর। সেখানে প্রতি সন্ধ্যায় জমছে অগণিত মানুষের ভিড়।

6/7
২৫ ডিসেম্বর থাকছে সেখানে বিশেষ আকর্ষণ। সেন্ট আলাভ চার্চের সামনে তৈরি করা হয়েছে এক বিশাল মঞ্চ। এই মঞ্চে প্রতিদিন চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বড়দিনের দিনে বিশেষ আকর্ষণ থাকছে সেখানে বিশিষ্ট গায়িকা ইমন চক্রবর্তীর গান। শ্রীরামপুর স্টেশন থেকে শ্রীরামপুর কোর্ট পেরিয়ে চার্চ পর্যন্ত গোটা রাস্তাকে মুড়ে ফেলা হয়েছে আলোর মোড়েকে।

7/7
সবমিলিয়ে বলা চলে উৎসবের আলোয় সেজে উঠেছে হুগলির গঙ্গা তীরবর্তী তিন শহর শ্রীরামপুর চন্দননগর ব্যান্ডেল।