advertisement

Most Beautiful Smile: মুঠো মুঠো মুক্তো হাসিতে...! পৃথিবীর সবথেকে 'সুন্দর হাসি' এই শিশুর! কোঁকড়ানো চুল, নীল চোখ, ঠিক যেন জ্যান্ত 'পুতুল'

Last Updated:
Most Beautiful Smile: শিশু মুখ দেখলে মন ভাল হয়ে যায়। আসলে শিশু মাত্রেই সুন্দর। পথচলতি রাস্তাঘাটে, ট্রেনে বাসে আমাদের চোখে পড়ে যায় এমন শিশু যাঁদের দিক থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায়। প্রাণবন্ত, ঝলমলে, নির্মল এমনই হয় শিশুরা।
1/13
শিশু মুখ দেখলে মন ভাল হয়ে যায়। আসলে শিশু মাত্রেই সুন্দর। পথচলতি রাস্তাঘাটে, ট্রেনে বাসে আমাদের চোখে পড়ে যায় এমন শিশু যাঁদের দিক থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায়। প্রাণবন্ত, ঝলমলে, নির্মল এমনই হয় শিশুরা।

2/13
কিন্তু তার মধ্যেও একেকটা বাচ্চা এমন থাকে যাদের দেখলে আজীবন মনে থেকে যায় সেই হাসি। আমরা মনে মনে বলে উঠি, "আহা কী কিউট!" হাসতে হাসতে মন কেড়ে নেয় সেই শিশুরা।

3/13
তেমনই একটি বাচ্চা বিশ্বের সেরা সুন্দর শিশুর তকমা পেয়েছে। 'ওয়ার্ল্ডস কিউটেস্ট কিড' শিরোপা পাওয়া এই কন্যার নাম, অনাহিতা হাশেমজাহে। গায়ের রং রোদ্দুরের মতো উজ্জ্বল, টোল পড়া দুই গালে গোলাপী আভা, নীল চোখ, কোকড়ানো চুল। ভগবান যেন পরম যত্নে গড়েছেন এই ছোট্ট মেয়েটিকে।

4/13
দেবশিশুর মতো স্বর্গীয় এই মেয়ে অনাহিতার জন্ম ২০১৬ সালে ইরানের ইস্পাহানে। একবার অনাহিতার মা তার ছবি নেট মাধ্যমে শেয়ার করে। তারপরই সমাজমাধ্যমে সবার নজর কেড়েছে এই মেয়ে। মুহূর্তে ভাইরাল গার্ল হয়ে যায় অনাহিতা।

5/13
মুক্তো ঝরা মিষ্টি হাসি, স্বপ্নিল চোখ আর বাদামী চুল দেখে সবাই মুগ্ধ। এমন স্বর্গীয় সৌন্দর্য দেখে চোখ সরাতে পারেন না নেটিজেনরা। নিমেষে ঝড়ের গতিতে বেড়েছে জনপ্রিয়তা। সাড়া ফেলেছে নেটপাড়ায়।

6/13
শিশুরা সবসময়ই মন ভাল করে দেয় তাদের আধো কথা আর নরম কোমল স্পর্শে। তাই বাচ্চাদের ছবি বা ভিডিও দেখলে মন ভাল হয়ে যায় দিনের শেষে। অনাহিতার তেমনই এক শিশু। তাই অচিরেই তাঁকে মডেল হিসেবেও দেখা যায়।

7/13
খিলখিল হাসিতেই যেন নেটিজেনদের হৃদয় চুরি করেছে এই মেয়ে। অনাহিতার টোল পড়া হাসি দেখে নেটিজেনদের অনেকেরই অভিনেত্রী প্রীতি জিন্টার কথা মনে পড়ে। কেউ কেউ অনাহিতাকে বাচ্চা প্রীতি জিন্টা বলেও ডাকেন।

8/13
মাঝে ২০২১ সালে অনাহিতার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুগামীরা। পরে মেয়েটির মা ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার কথা জানিয়ে ভুয়ো খবর উড়িয়ে দেন। তার মেয়েকে ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

9/13
ছোট হলে কী হবে, ইতিমধ্যেই এই ছোট্ট পরীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি অনাহিতার মা দেখাশোনা করেন। প্রায় রোজই সেখানে মেয়ের ছবি বা ভিডিও আপলোড করেন তিনি। সেখানে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা হু হু করে বাড়ছে।

10/13
সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলা মেয়েটির ভিডিও ২০১৯ সালে শেয়ার করেছিলেন লাদাখের সাংসদ জামিয়াং সেরিং। টিউটারে অনাহিতা হাশেমজাদেহর একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন তিনি।

11/13
ভাইরাল হওয়া এই ভিডিওতে অনাহিতাকে তার সুন্দর হাসি ছড়িয়ে দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে জামিয়াং সেরিং লিখেছিলেন – এটিই আমার দেখা সবচেয়ে সুন্দর কিছু যা আজ আমি ইন্টারনেট ,মাধ্যমে প্রথম দেখলাম।"

12/13
গোটা বিশ্বে সবচেয়ে সুন্দর শিশু হিসাবে অচিরেই বিখ্যাত হয়ে যায় অনাহিতা। বর্তমানে অনাহিতা একজন বেবি মডেল। অনেক পেশাদার ফটোগ্রাফার তার ফটোশুট করতে থাকেন আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে।

13/13
অনাহিতার বয়স এখন মাত্র ৮ বছর। তবে আজও গুগলে 'ওয়ার্ল্ড কিউটেস্ট বেবি' 'ওয়ার্ল্ড কিউটেস্ট কিড' সার্চ করলেই তার নাম উঠে আসে। এই মেয়েকেই সবাই চেনে বিশ্বের সবথেকে মিষ্টি হাসির, সবথেকে সুন্দর শিশু মুখ হিসেবে।