Deadliest Fish : দূরে থাকুন এই সব মাছ থেকে! এই মাছেরা মানুষ মারতে পারে! জানলে চমকে যাবেন
- Reported by:Rahi Haldar
- Published by:Piya Banerjee
Last Updated:
Deadliest Fish: এই পাঁচ মাছ মাত্র কয়েক মিনিটে কেড়ে নিতে পারে মানুষের প্রাণ! ভয়াবহ এই মাছ থেকে সাবধান
advertisement
এই তালিকায় একেবারে উপরের দিকে থাকবে টাইগার ফিসের নাম। আফ্রিকার কঙ্গো নদীর এই মাছ মূলত পাখি শিকার করেই জীবন ধারন করে। গবেষকদের একাংশের দাবি, জল থেকে শূন্যে লাফিয়ে উঠে উড়ন্ত পাখি শিকার করতে পারে এই টাইগার ফিস। এগুলি মূলত মিষ্টি জলের মাছ। টাইগার ফিসের মুখে দু'সারি লম্বা মাংসাশী প্রাণীর মতো দাঁত রয়েছে, যা দিয়ে তারা শিকার করে।
advertisement
advertisement
advertisement
পিরানহার পরিচয় রাক্ষুসে মাছ হিসেবে। দক্ষিণ আমেরিকার মিষ্টি জলে প্রচুর পরিমাণে মেলে এই মাছ। নদীতে মূলত ঝাঁকে থাকে পিরানহা। এই মাছকে এতটাই ভয়ানক ও হিংস্র প্রকৃতির যে তাদের নিয়ে হলিউড সিনেমা তৈরি হয়েছে। এক ঝাঁকে আক্রমণ করা এই রাক্ষুসে মাছ তাদের হিংসাত্মক স্বভাবের জন্য পৃথিবীর ভয়ানক মাছের তালিকায় আসে।
advertisement
ইলেকট্রিক ইল হলো এমন এক ধরনের মাছ যারা নিজের শরীর থেকে আত্মরক্ষার জন্য কয়েক হাজার ভোল্টের ইলেকশনে তৈরি করতে পারে। এমনও কিছু ছবি সোশ্যাল মিডিয়া দেখা যায় যেখানে ইলেকট্রিক ইলের আক্রমণে কুমিরের মৃত্যু হয়েছে। ইল প্রজাতির মাছ হলেও এদের নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতা, একে ঘাতক মাছেদের তালিকায় নিয়ে আসে।তথ্য সূত্র সংগৃহ মৎস্য বিশেষজ্ঞ, জেরেমি রুডের প্রতিবেদন থেকে








