Coochbehar News: পঞ্জিকার পাতা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মন্ডপ, কোথায় হচ্ছে অভিনব প্যান্ডেল?
- Reported by:Annanya Dey
- Published by:Riya Das
Last Updated:
Coochbehar News: কোচবিহারের নিউ টাউন ক্লাবের এবার ৫৭ তম দুর্গা পুজো। প্রত্যেকবারই তারা কোচবিহারবাসীকে নতুন কিছু চমক দিয়েই থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। এবার তাদের থিম পঞ্জিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
এ বিষয়ে ক্লাবের সদস্য অভিষেক সিংহ রায় জানান, 'এবার আমাদের ৫৭ তম দুর্গাপুজো। এবার আমরা পঞ্জিকার আদলে প্যান্ডেল তৈরি করছি। কারণ বাঙালির সমস্ত কাজেই প্রয়োজন এই পঞ্জিকার। কিন্তু এই ডিজিটাল জামানায় পঞ্জিকার ব্যবহার কমে যাচ্ছে । কী করে ব্যবহার করতে হয় তাও আমরা জানিনা। তাই নতুন প্রজন্মকে পঞ্জিকার ব্যবহার শেখানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।'








