Cyclone Tauktae: আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘তাউকতাই’, এগিয়ে আসছে ভয়ঙ্কর গতিতে, অ্যালার্ট জারি করল IMD
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
তাউকতাই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিম উপকূলবর্তি রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে ৷ আইএমডিএ-এর তরফে শনিবার ও রবিবার লাক্ষাদ্বীপে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করে বলা হয়েছে আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ১৭ মে শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকতাই-তে পরিণত হতে চলেছে ৷ ঘণীভূত হচ্ছে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ৷ আগামী ১৬ মে আছড়ে পড়বে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে। এর জেরে দক্ষিণ ভারতে রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিভাগের তরফে জানানো হয়েছে, বেশ ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় ৷ আগামী শনিবার বেশ শক্তিশালী হয়ে উঠতে চলেছে তাউকতাই ৷ এর জেরে জারি করা হয়েছে অ্যালার্ট ৷ গোয়া ও দক্ষিণ কোঙ্কনে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
advertisement







