বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা...? দেখুন রাজ্যভিত্তিক তালিকা
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
BJP Rajya Sabha Candidate List: রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির! বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
যাবতীয় জল্পনার অবসান। অবশেষে রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি। বাংলা, বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
advertisement
advertisement
২০২৬ এর রাজ্যসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় বিহার, অসম, ওডিশা এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকায় আরেক চমক বিহার থেকে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নাম। নিতিন নবীন ছাড়াও বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হয়েছেন, শিবেশ কুমার।
advertisement
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেসের চার প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বাংলা থেকে বিজেপির রাজ্যসভার মুখ কে হবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। সূত্রের খবর, দলীয় মহলের একাংশের দাবি ছিল, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অবশেষে নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। অমিত শাহের হাত ধরে বিজেপির রথযাত্রার সূচনার পরে আজ হোলির দিনেই বড় ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি।








