advertisement

Khejur Gurer Cake: স্ট্রবেরি বা চকোলেট নয়, এবার মিলছে খেজুর গুড়ের কেক, কোথায় মিলছে এই লোভনীয় কেক? পড়ুন

Last Updated:
চকোলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাককারেন্ট ফ্রুট কেক কিংবা ব্ল্যাক ফরেস্ট... নানা স্বাদের কেক চেখেছেন নিশ্চয়ই! কিন্তু কখনও কি খেজুর গুড়ের কেক খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তবে সেই অভিনব স্বাদের কেকের সন্ধান মিলছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে
1/6
 চকোলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাককারেন্ট ফ্রুট কেক কিংবা ব্ল্যাক ফরেস্ট... নানা স্বাদের কেক চেখেছেন নিশ্চয়ই! কিন্তু কখনও কি খেজুর গুড়ের কেক খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তবে সেই অভিনব স্বাদের কেকের সন্ধান মিলছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)

2/6
পুরুলিয়া জেলার রঘুনাথপুরের একটি কেকের দোকানে তৈরি হচ্ছে একেবারে ব্যতিক্রমী এই খেজুর গুড়ের কেক, যা শহরজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। খাঁটি খেজুর গুড়ের সঙ্গে কিসমিস, মোরিব্বা, কাজু-সহ নানা রকম সুস্বাদু উপকরণ মিশিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ কেক। স্বাদে যেমন অনন্য, তেমনই মনমাতানো সুগন্ধ।

3/6
রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই কেকের দোকানে প্রতিদিনই তৈরি হচ্ছে এই অভিনব কেক। দোকানে কেক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে দোকানে। অনেকেই আগে থেকে অর্ডার দিয়ে রাখছেন এই কেকের
ঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই কেকের দোকানে প্রতিদিনই তৈরি হচ্ছে এই অভিনব কেক। দোকানে কেক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে দোকানে। অনেকেই আগে থেকে অর্ডার দিয়ে রাখছেন এই কেকের
advertisement
4/6
দোকানের এক সদস্য জানান, “আমরাও ভাবিনি খেজুর গুড়ের কেক এতটা জনপ্রিয় হয়ে উঠবে। প্রথমে একটু নতুনত্ব আনার জন্যই এই কেক বানানো শুরু করি। কিন্তু কেক তৈরি হওয়ার পর থেকেই ক্রেতাদের চাহিদা চোখে পড়ার মতো বেড়ে যায়।” তিনি আরও জানান,
দোকানের এক সদস্য জানান, “আমরাও ভাবিনি খেজুর গুড়ের কেক এতটা জনপ্রিয় হয়ে উঠবে। প্রথমে একটু নতুনত্ব আনার জন্যই এই কেক বানানো শুরু করি। কিন্তু কেক তৈরি হওয়ার পর থেকেই ক্রেতাদের চাহিদা চোখে পড়ার মতো বেড়ে যায়।” তিনি আরও জানান, "এই কেকের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে। ছোট সাইজের কেকের দাম শুরু হচ্ছে মাত্র ৫০ টাকা থেকে, আর বড় সাইজের কেকের দাম রয়েছে ২০০ টাকা পর্যন্ত।"
advertisement
5/6
শীতের মরশুমে খেজুর গুড়ের স্বাদ এমনিতেই বাঙালির কাছে আলাদা আকর্ষণের। সেই খেজুর গুড় যখন কেকের মতো আধুনিক খাবারের সঙ্গে মিশে যায়, তখন তা পুরনো স্বাদ আর নতুন ভাবনার এক অসাধারণ মেলবন্ধন তৈরি করে। কাজেই খেজুর গুড়ের কেক পছন্দ হয়েছে আট থেকে আশির

6/6
সব মিলিয়ে বলা যায়, রঘুনাথপুরের এই খেজুর গুড়ের কেক এখন শুধু একটি খাবার নয়, বরং শহরের নতুন পরিচয় হয়ে উঠছে। আগামী দিনে এই অভিনব কেক জেলার গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে জনপ্রিয়তা পাবে বলেই আশা করছেন দোকান মালিক ও ক্রেতারা।