Health Tips: তেঁতুল ওজন কমায়, হজমশক্তি বাড়ায়, কিন্তু কারা ভুলেও তেঁতুল ছোঁবেন না? পড়ুন
- Reported by:Souvik Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তেঁতুল পেট থেকে সমস্ত জমা ময়লা বার করে, ওজনকমায় ম্যাজিকের মত।
ঘুগনি,আলুকাবলি কিংবা ফুচকা...তেঁতুল জলের মহিলাই আলাদা। তবে শুধু স্বাদ-ই নয়, তেঁতুল জলের গুণ জানলে চোখ কপালে উঠবে, এমনটাই বলছেন বোলপুরের বিশিষ্ট ডাক্তার চন্দ্রচূড় হালদার। তেঁতুলে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এ-সব উপাদান হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মত রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে।
advertisement
advertisement
advertisement
ভারী খাবার খাওয়ার পর টক জাতীয় খাবার খেলে হজমের সুবিধা হয়।এই সমস্যার সমাধান হতে পারে তেঁতুল খেলে। তেঁতুলের ডায়াটারি ফাইবার হজমে সাহায্য করে, অ্যাসিডের ক্ষরণ কমায়। ফলে হজম শক্তি বাড়ে। তেঁতুলের বিলিয়াস সাবস্টেন্স আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কোষ্ঠকাঠিন্যের মতে সমস্যা দূর করতেও তেঁতুল দারুণ কাজে আসে।
advertisement
advertisement









