advertisement

Health Tips: আজকাল অনেক কিছুই বেমালুম ভুলে যাচ্ছেন? কী করবেন জানুন...

Last Updated:
রোজকার খাবারে যদি এমন কিছু পুষ্টিগুণ রাখতে পারেন, যাতে মস্তিষ্ক থাকবে সচল, তা হলে কিছুটা হলেও আপনার স্মৃতিশক্তি ভালো হতে পারে। (Health Tips)
1/7
চশমাখানা মাথায় তুলে বাড়ি তোলপাড় করে হারিয়ে যাওয়া চশমার খোঁজ, কিংবা সারাক্ষণের সঙ্গী মোবাইল খুঁজে না পেয়ে অন্য মোবাইল থেকে রিং করে হারানিধির সন্ধান, এমন ছোটখাটো ভুল প্রায় প্রত্যেকেরই জীবনের সঙ্গী। ডিমেনশিয়া বা ভুলে যাওয়া শুধুই যে বেশি বয়সের মানুষদের সমস্যা, তা নয় (Health Tips)। ছোটরাও অনেক সময় পড়া মুখস্থ করার পর লিখতে বসে পেন কামড়ে মাথা চুলকে উত্তর মনে করতে পারে না কিছুতেই (Health Tips)। রোজকার খাবারে যদি এমন কিছু পুষ্টিগুণ রাখতে পারেন, যাতে মস্তিষ্ক থাকবে সচল, তা হলে কিছুটা হলেও আপনার স্মৃতিশক্তি ভালো হতে পারে। (Health Tips)

2/7
কুমড়োর বীজ: কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি। খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়োর বীজ নিয়মিত খেলে চাপমুক্ত হতে পারেন। স্যালাড, ওটস বা তরকারিতে যেমন দিতে পারেন, আবার শুকনো খোলায় ভেজে খানিক নুন মাখিয়ে এমনিও মুখ চালানোর জন্য ব্যবহার করতে পারেন এগুলি।

3/7
আখরোট: বয়স বাড়ার সঙ্গে যে ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, তা খানিকটা রুখতে পারে আখরোট। হেঁশেলে তাই এই ড্রাই ফ্রুট থাকলে চিন্তার কারণ নেই। নিয়মিত খেলে মস্তিষ্ক সচল থাকবে বহু দিন।

4/7
ব্লুবেরি: রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়াতে ব্লুবেরির মতো আর ফল হয় না। এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। খিদে পেলে উল্টোপাল্টা খাবার খাওয়ার বদলে যদি কিছু স্বাস্থ্যকর বেছে নিতে চান, তা হলে অবশ্যই ব্লুবেরি রাখুন হাতের কাছে। এতে মস্তিষ্ক সচল রাখা এবং স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষমতাও রয়েছে।

5/7
ডার্ক চকোলেট: মানসিক চাপ কমানো, অবসাদ দূর করা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ডার্ক চকোলেট। নিয়মিত এক টুকরো করে খাঁটি ডার্ক চকোলেট যদি রাতে খেতে পারেন, তা হলে উপকার পাবেন। এই জাতীয় চকোলেট বার্ধক্য আটকাতেও কার্যকর।

6/7
কফি: দীর্ঘকালীন স্মৃতিশক্তি বাড়াতে কফি দারুণ কাজে দেয়। যদিও ক্যাফেইনের প্রভাব শরীরে নানা ভাবে প়ড়তে পারে, তা হলেও কফির ভাল দিকও প্রচুর রয়েছে। নিয়মিত মেপে কফি খেলে আপনি নানা ভাবে উপকৃত হবেন।

7/7
গান শুনুন: গান শুনলে স্মৃতিশক্তি বাড়ে। এটি প্রমাণিত। অনেক সময়ই আমরা অনেক কিছু মনে রাখতে পারি না। গানের কথা মনে থাকে। ফলে গান শুনুন, ভালো থাকুন।