ডায়াবিটিস রুখতে রোজকার জীবনে এই কয়েকটা সহজ পরিবর্তন আনুন--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দিনে দিনে মারণ রোগের আকার নিচ্ছে ডায়াবিটিস। চিকিৎসকরা একে 'সাইলেন্ট কিলার' আখ্যা দিয়েছেন। অজান্তেই শরীরে বাসা বেঁধে, একটু একটু করে শেষ করে দিচ্ছে একটা তরতাজা প্রাণ! ৯৫ শতাংশ ডায়াবিটিক রোগি টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত হন। চিকিৎসক ও গবেষকদের দাবি, দৈনন্দিন জীবনে কয়েকটা অভ্যাসের পরিবর্তণ আনলেই ডায়াবিটিস হওয়া থেকে নিজেকে অনেকটা বাঁচিয়ে রাখতে পারবেন, বা বলা যায়, ' সেফটি ওয়াল' তৈরি করতে পারবেন-- Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
এই প্রজন্মর অনেকেই নাইট ডিউটি করেন। সমীক্ষা বলছে বছর খানেক টানা রাতে কাজ করলে ডায়াবিটিসের আশঙ্কা বাড়ে ১৭ শতাংশ, ৩–৯ বছর করলে ২৩ শতাংশ ও ১০ বছর পেরিয়ে গেলে ৪২ শতাংশের মতো ৷ এর প্রধান কারণ মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমে যাওয়া, যার ফলে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না, হানা দেয় ডায়াবিটিস। কাজেই, প্রথম থেকে সাবধান হন! রাতের শিফটে কাজ করতে হলে চিকিৎসকের পরামর্শমতো মেলাটোনিন খান । Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
আলু খাওয়া মানেই ডায়াবিটিস-- এটা ভুল ধারণা! ১০০ গ্রাম আলুতে যেখানে আছে ১০০ ক্যালরি, সেখানে ১০০ গ্রাম চাল–আটায় রয়েছে ৩৪০ ক্যালরি। তার উপর আলুতে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড, যা সুগার কমাতে সাহায্য করে ৷ তবে আলুর গ্লাইসিমিক ইনডেক্স বেশি, অর্থাৎ খেলে চট করে সুগার বেড়ে যায় ৷ কাজেই ইচ্ছে হলে অল্প পরিমাণে আলু খান, খোসা সমেত বা অন্য সবজির সঙ্গে মিশিয়ে ৷ ভাজা বা আলুসেদ্ধ নৈব নৈব চ! Photo Source: Collected
advertisement
advertisement








