শীতকাল হোক কিংবা গরমকাল, রূপচর্চায় জোর দেন প্রত্যেকে। তবে দিনের বেলা বাড়ির বাইরে বার হলে যেমন রূপচর্চায় জোর দিতে হয়,তেমনি রাতেও যত্ন নিতে হবে ত্বকের।
advertisement
2/6
তরতাজা-ঝলমলে ত্বক চান? রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছু নিয়ম মানতে হবে। কিছু জিনিস ব্যবহার করতে হবে এবং বেশ কিছু জিনিস ব্যবহার করা বন্ধ করতে হবে।
advertisement
3/6
বিশেষজ্ঞরা মনে করেন, ভিটামিন সি জাতীয় লোশান বা ক্রিম, সিরাম রাতে ব্যবহার করা উচিত নয়। কারণ রাতে ভিটামিন সি তেমন কার্যকর নয়, ভিটামিন সি কার্যকর সূর্যের আলোতে।
advertisement
4/6
বিউটিশিয়ান সঙ্গীতা শাসমল জানিয়েছেন, রাতে অবশ্যই ত্বক ঠান্ডা জলে পরিষ্কার করা উচিত। মুখের পাশাপাশি হাত এবং পায়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে, এতে ত্বক পুষ্টি পায়
advertisement
5/6
শুষ্ক কিংবা তৈলাক্ত ত্বকের যত্ন রাখতে রাতে ত্বক পরিষ্কার করে টোনিং করা প্রয়োজন। টোনিং ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। তাই সংবেদনশীল ত্বক ছাড়া সবরকম ত্বকে টোনিং করা জরুরি।