advertisement

West Bengal Weather Update: আজ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি

Last Updated:
বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে মানা।
1/9
আজ, বুধবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আগামিকাল, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বৃষ্টির এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও আগামিকাল রাজ্যের বেশ কিছু জেলায় ‘রেনি ডে’ পরিস্থিতি। মেঘলা আকাশ, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হবে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/9
 বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান। মৎস্যজীবীদের আজ, বুধবার সমুদ্রে যেতে মানা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি রয়েছে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এই নিম্নচাপের অংশ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ড পেরোবে আগামী দু’দিনে।

3/9
 সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ রাজস্থানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ রাজস্থান ও সংলগ্ন গুজরাতের উপর অবস্থান করছে। এটি ক্রমশ গুজরাতের দিকে আরও এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোটা, গুনা এবং সিদ্ধি হয়ে জামশেদপুরের উপর দিয়ে বাংলা ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।

4/9
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল থেকে বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। দু-তিন দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

5/9
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কার্যত ‘রেনি ডে’ পরিস্থিতি বেশ কিছু জেলায়। দু’এক পশলা ভারি বেশি সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে।

6/9
উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আগামিকাল, বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহভর চলবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

7/9
বুধবার বৃষ্টি বাড়বে পার্বত্য এলাকার জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

8/9
বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবারে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।

9/9
কলকাতায় আজ, বুধবার দিনভর মেঘলা আকাশ।  বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি বাড়বে; কমবে তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।