advertisement

West Bengal Weather Update: আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে? জেনে নিন

Last Updated:
আগামী সপ্তাহে কলকাতা-সহ গোটা রাজ্যেই হতে পারে হালকা বৃষ্টি। কয়েকটি জেলায় আবার ঝড়-বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। নতুন করে শীতের আমেজ মেলার সম্ভাবনা আপাতত নেই।
1/6
আজ, শনিবার সকালে কুয়াশার ঘনঘটা। উপকূল ও উপকূল সংলগ্ন কিছু জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। বিকেলের দিকে ফের আংশিক মেঘলা আকাশ এবং কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তন হবে আগামী ২৪ ঘণ্টায়। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ল এবং সর্বোচ্চ তাপমাত্রা মেঘলা আকাশের কারণে কিছুটা কমল। উষ্ণতার ছোঁয়া তাই দক্ষিণবঙ্গে।

2/6
রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। হতে পারে বজ্রপাতও। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার।

3/6
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবেই ঝড়-বৃষ্টি চলবে।

4/6
কলকাতায় আংশিক মেঘলা আকাশে দিনের তাপমাত্রা সামান্য কমল এবং বাড়ল রাতের তাপমাত্রা। আজ, শনিবারও কিছু এলাকায় কুয়াশাচ্ছন্ন সকাল। পরে পরিষ্কার আকাশ। বিকেলের দিকে ফের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে।

5/6
আজ, শনিবার শুষ্ক আবহাওয়া। বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার অথবা মঙ্গলবারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

6/6
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।