West Bengal Weather Update: আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে ! সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে।
রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাতও।
advertisement
advertisement
advertisement
কলকাতায় আংশিক মেঘলা আকাশে দিনের তাপমাত্রা সামান্য কমেছে ৷ বেড়েছে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আজ, রবিবার সকালে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে ফের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে।আজ, রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার অথবা মঙ্গলবারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে।








