advertisement

West Bengal Weather Update: কিছুক্ষণের মধ্যেই রাজ্যের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা! বাংলার আবহাওয়া যা হতে চলেছে আগামী কয়েকদিনে

Last Updated:
West Bengal Weather Update: আবহাওয়া (weather) দফতরের তরফে ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এবার বঙ্গেও কী আসছে বৃষ্টির সুখবর?
1/7
তীব্র দাবদাহে (Heat wave) দগ্ধ দেশের বিভিন্ন অংশ। চলছে লু। তারই মধ্যে আবহাওয়া (weather) দফতরের তরফে ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এবার বঙ্গেও কী আসছে বৃষ্টির সুখবর?

2/7
 আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে রবিবার রাত থেকেই বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গের তিন জেলায়।

3/7
আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই রাজ্যের মালদা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

4/7
মালদা ছাড়াও আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশেও। বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের এই তিন জেলায়।

5/7
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশ কিছু রাজ্যে তুমুল তাপপ্রবাহের সতর্কতা থাকলেও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিমা বায়ু স্থলভাগে ঢোকার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে আগামী ৩ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, লাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

6/7
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অসম, অরুণাচল প্রদেশে। ৪ এপ্রিল মেঘালয়ে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

7/7
নাগাল্যান্ড-মনিপুরে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৩ এপ্রিল। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৫ এপ্রিল। ৪ এপ্রিল একই পরিস্থিতি তৈরি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।