West Bengal Weather Update: সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণে দুর্যোগের পূর্বাভাস
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বঙ্গোপসাগরের উপরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে আবার দুর্যোগ শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।
দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। আজ, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
advertisement
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে শুক্রবার। বাতাসে জলীয় বাষ্প বেশি; তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে।
advertisement
বঙ্গোপসাগরের উপরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে আবার দুর্যোগ শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা না-থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
উত্তরবঙ্গে আজ, মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আগামিকাল, বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে।
advertisement
কলকাতায় আজ, মঙ্গলবার মূলত পরিষ্কার আকাশ ৷ কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার ও শুক্রবার। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার।







