'শুনছেন মাননীয়া...?' ফেসবুকে ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু, বেহালায় বড় অভিযোগ তুলল বিজেপি!
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suvendu Adhikari Post: সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে কড়া বার্তা দিয়ে লেখেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই...!"
ভোটের পারদ চড়ছে বাংলায়। শাসক বিরোধী তরজার মধ্যেই এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল বিজেপি। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভার ১২২ নম্বর ওয়ার্ডের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে গত পরশু পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কমপক্ষে ১০টি দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
advertisement
advertisement
advertisement
শুভেন্দু আরও লেখেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দেওয়াল লিখন মুছে দিয়ে মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলা যাবে না, বিজেপির আদর্শ জনগণের মন থেকে সরাতে পারবেন না। জনগণের সমর্থন ও ভালবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি অন্যায়ের জবাব জনগণ দেবে, রাজপথে দেবে, গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেবে।"
advertisement
সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে কড়া বার্তা দিয়ে লেখেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দেওয়াল লিখন মুছে দিয়ে মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলা যাবে না, বিজেপির আদর্শ জনগণের মন থেকে সরাতে পারবেন না। জনগণের সমর্থন ও ভালবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি অন্যায়ের জবাব জনগণ দেবে, রাজপথে দেবে, গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেবে। পশ্চিমবঙ্গের মাটিতে আপনার সন্ত্রাসের রাজনীতি আর বেশি দিন চলতে দেবো না মাননীয়া।"






