advertisement

Supreme Court: 'আপনার বাবা-মা-ভাই কে, তা দেখার দায় কি সুপ্রিম কোর্টের?' SIR মামলা খারিজ করে জরুরি পর্যবেক্ষণ আদালতের

Last Updated:
Supreme Court: লজিক্যাল ডিসক্রিপেন্সি ক‍্যাটাগরির বৈধতাকে চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে মামলা উঠতেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের।
1/6
বাংলার এসআইআর-এ লজিক্যাল ডিসক্রিপেন্সি ক‍্যাটাগরির বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পশ্চিমবঙ্গে এসআইআরে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরি চলছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে  সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহম্মদ জিম ফরহাদ নওয়াজ নামে জনৈক ব্যক্তি। আবেদন করেন, এই ক্যাটেগরি হঠিয়ে দেওয়া হোক।

2/6
প্রসঙ্গত, লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরিতে নওয়াজকেও নোটিস পাঠিয়েছে কমিশন। সেই নোটিসকেও চ্যালেঞ্জ করেন তিনি। কিন্তু এই আবেদন প্রথমে শুনতেই চাননি প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিচারপতি পঞ্চোলির বেঞ্চ।

3/6
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোন সাংবিধানিক ধারায় ব্যক্তির বাবা-মা, ভাই কে, তা খতিয়ে দেখার দায়ভার সুপ্রিম কোর্ট নিতে পারে? এ বিষয়ে ওই ব্যক্তিকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়ে মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি।

4/6
এদিকে, বাংলায় বাড়ল অযোগ্য ভোটারদের সংখ্যা। অযোগ্য ভোটারের সংখ্যা বেড়ে হল ২ লাখ ৮ হাজার ৮৭০। সে ক্ষেত্রে বাতিল ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ লাখের বেশি।

5/6
এদিকে, সাতজন AERO-কে নিয়ে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সাতজন AERO-কে চাকরি থেকেই সাসপেন্ড করার কথা বলা হয়েছে কমিশনের তরফে। শুধু তাই নয়, জানানো হয়েছে, ওই সাতজন কাজ করতে পারবে না। এদের কাজ আপাতত সংশ্লিষ্ট বিধানসভার ERO-রা করবেন।

6/6
এই সাত জন আগে যে এসআইআর-এর কাজ করে এসেছে, সেগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু কেন সাসপেন্ড করা হল ওই সাতজনকে? কমিশন সূত্রে খবর, বেআইনি নথি আপলোড করেছিলেন ওই সাতজন। প্রসঙ্গত, SIR প্রক্রিয়ায় প্রথম কোনও রাজ্যে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে।