advertisement

Japan Earthquake: ১ দিনে ১৫৫ বার কম্পন...! জাপানে লাগাতার ভূমিকম্পে ভয়ঙ্কর আতঙ্ক, বাড়ছে মৃতের সংখ্যা

Last Updated:
Japan Earthquake: বছরের শুরুর প্রথম দিনেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান৷ তারপর থেকে ১৫৫ বার কম্পন অনুভূত হয়৷ ইতিমধ্যেই ভয়াবহ ভূমিকম্পে বেড়েছে মৃতের সংখ্যা৷
1/9
বছরের শুরুর প্রথম দিনেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান৷ সোমবার ভারতীয় সময় দুপুর ১২ টা ৫৪ নাগাদ পশ্চিম জাপানে ৭.৪ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়৷ তারপর থেকে ১৫৫ বার কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে প্রতিটি তীব্রতা ছিল ৬ থেকে ৭৷

2/9
 ইতিমধ্যেই ভয়াবহ ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা৷ ভূমিকম্প প্রাণ কেড়েছে ১২ জনের৷ বছরের প্রথম দিনে এমন ভয়ঙ্কর বিপর্যয় ২০১১ সালের বিধ্বংসী সুনামির স্মৃতি ফের মনে করিয়ে দিল৷

3/9
জাপানের হাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার থেকে দ্বীপরাষ্ট্রে ১৫৫-টিরও বেশি ভূমিকম্প আঘাতে হেনেছে৷ ৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে৷ স্থানীয়দের উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু জায়গায় চলে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

4/9
জানা গেছে ভয়াবহ বিপর্যয়ে প্রায় ৩৩ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন৷ প্রধান মহাসড়ক থেকে সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটও বন্ধ রয়েছে। যার ফলে চিকিৎসা পরিষেবা এবং সেনা সদস্যদের উদ্ধার পরিষেবাতেও মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

5/9
জানা গিয়েছে, প্রথম ঢেউ ধাক্কা মারে ইশিকাওয়া শহরের টোইয়ামা এলাকায়৷ ওয়াজিমা বন্দর এলাকায় সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল ১.২ মিটার৷ জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগরের তীরে অবস্থিত তোয়ামা, ইশিকাওয়া এবং নিগাতা প্রিফ্যাকচার এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

6/9
জাপানের আবহাওয়া সংস্থা সূত্রের খবর, সোমবার মাত্র ৯০ মিনিটের মধ্যে মধ্য জাপানে ৪.০ মাত্রার বা তার চেয়ে বেশি মাত্রার ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। সবচেয়ে শক্তিশালী ছিল ৭.৬ মাত্রার কম্পন।

7/9
 ভূমিকম্পের পাশাপাশি জাপানের নোটো এলাকার ইশিকাওয়া অঞ্চলে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা৷ এদিন সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়েছে৷

8/9
উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও তারপর সুনামি আছড়ে পড়ে জাপানে। ২০১১ সালের ১১ মার্চ জাপানের হোনশু দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে ৯.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷

9/9
জাপানে সেই সময় সবচেয়ে বড় বিধ্বংসী সুনামি ধেয়ে আসে৷ ভয়ঙ্কর সুনামিতে ১৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়৷ বছরের পয়লা দিনের বিপর্যয়ে সেই স্মৃতি মনে পড়তেই বাড়ছে বিরাট আতঙ্ক৷