Arijit Singh News: নতুন রূপে ফিরছেন অরিজিৎ সিং! ভক্তদের জন্য বড় সুখবর, না জানলেই মিস করবেন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Birbhum News: অরিজিতের বহু ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে তাহলে কী এবার নতুন কোনও ইনিংস খেলবেন অরিজিৎ!
অরিজিৎ সিং। মাত্র ৩৮ বছর বয়সে খ্যাতির মধ্যগগনে থাকা সেই মানুষটা আচমকা সিদ্ধান্ত নিলেন তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না। অর্থাৎ ভবিষ্যতে আর কোনও সিনেমায় গান গাইবেন না অরিজিৎ। শাহরুখ থেকে রণবীর, সলমন থেকে অক্ষয় কুমার কিংবা দেব থেকে জিৎ অর্থাৎ বলিউড থেকে টলিউডের কোন নায়ক আর অরিজিৎ সিং এর গানের সঙ্গে লিপ মেলাতে পারবেন না। এই বিষয় নিয়ে অরিজিৎ এর সোশ্যাল মিডিয়ায় একটা ঘোষণা যেন নড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
অরিজিৎ এর এহেন ঘোষণায় টলিউড থেকে বলিউডে, শোনা যাচ্ছে বিভিন্ন প্রতিক্রিয়া। কেউ অবাক হয়েছেন, আবার কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, কারও মনখারাপ হয়েছে, কেউ শিল্পীর কাছে করুন আবেদন করেছেন গোটা বিষয়টা পূর্ণবিবেচনা করতে, এর পাশাপাশি কেউ ভীষণ খুশি হয়েছেন অরিজিৎ এর এই সিদ্ধান্তে। যদিও অরিজিৎ জানিয়েছেন, তিনি স্বাধীনভাবে মিউজিকের কাজ করবেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
অরিজিতের বহু ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে তাহলে কী এবার নতুন কোনও ইনিংস খেলবেন অরিজিৎ! অরিজিৎ এর ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে এবার পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগেও একটি পরিচালনার কাজ করে ফেলেছেন অরিজিৎ। তবে এবার অরিজিৎ একটি সিনেমা তৈরি করছেন। ইতিমধ্যেই এই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
অরিজিৎ এর পরিচালিত ছবির বিশেষ বিশেষ অংশ শ্যুটিং হচ্ছে কবিগুরুর লালমাটির শহর শান্তিনিকেতনে। অরিজিৎ পরিচালিত এই ছবির হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখবেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির কন্যা শোরা। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন, অরিজিৎ পুত্র। একেবারে নতুন একটি জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের। জানা গেছে সিনেমাটির প্রযোজনা করছেন অরিজিৎ সিংহ, তাঁর স্ত্রী কোয়েল সিংহ ও মহাবীর জৈন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, দিব্যেন্দু ভট্টাচার্য। বাঙালি এই অভিনেতা চুটিয়ে কাজ করছেন বলিউডে। আর এবার, অরিজিতের ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির চিত্রনাট্য একসঙ্গে লিখেছেন অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল। জানা গেছে ছবিটি বড়পর্দায় মুক্তির আগে পাঠানো হবে দেশ ও বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে।ছবি ও তথ্য: সৌভিক রায়








