advertisement

WB Teacher Recruitment: ডাউহিলের নামী স্কুলে চাকরির সুযোগ! মোটা অঙ্কের বেতন, শিক্ষক-শিক্ষিকারা আজই আবেদন করুন

Last Updated:
Teacher Recruitment: ডাউহিলের পাহাড়ি স্কুলে চাকরির সুযোগ। কার্শিয়াংয়ের ঐতিহ্যবাহী Victoria Boys' School, Kurseong-এ চাকরির চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
1/5
*কার্শিয়াং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ের কুয়াশা, পাইন বন আর রহস্যঘেরা ডাউহিল, সেই চেনা পরিবেশেই এবার চাকরির সুযোগ। কার্শিয়াংয়ের ঐতিহ্যবাহী Victoria Boys' School, Kurseong-এ প্রকাশিত হয়েছে ওয়াক-ইন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি। পাহাড়ি পরিবেশে শিক্ষাদানের স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করছে শিক্ষামহল।

2/5
*স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। মোট তিনটি পদে শিক্ষক ও শিক্ষিকা নেওয়া হবে— গণিত শিক্ষক (পুরুষ), ইংরেজি শিক্ষক (পুরুষ) এবং প্রিপারেটরি মিসট্রেস (মহিলা)। প্রতিটি পদের জন্য একটি করে শূন্যপদ রয়েছে।

3/5
*ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। গণিত শিক্ষকের জন্য বি.এসসি (অনার্স ইন ম্যাথস) এবং বি.এড অগ্রাধিকারযোগ্য, ইংরেজি শিক্ষকের ক্ষেত্রে বি.এ (অনার্স ইন ইংলিশ) ও বি.এড প্রেফারেবল। প্রিপারেটরি মিসট্রেস পদের জন্য স্নাতক ডিগ্রি-সহ বি.এড বা ডি.এল.এড অগ্রাধিকারযোগ্য এবং ইংরেজিতে সাবলীল হওয়া আবশ্যিক। আইসিএসই স্কুলে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে তা বিশেষভাবে গুরুত্ব পাবে। বেতন আলোচনা সাপেক্ষ।

4/5
*ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে, স্কুলের হেডমাস্টারের দফতরে। আবেদনকারীদের সমস্ত শিক্ষাগত মার্কশিট ও সার্টিফিকেটের আসল কপি, স্ব-স্বাক্ষরিত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে। ইন্টারভিউয়ে অংশগ্রহণের জন্য কোনও টিএ/ডিএ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

5/5
*ডাউহিলের ‘ভুতুড়ে’ তকমা ঘিরে বহু গল্প-কাহিনি প্রচলিত থাকলেও, পাহাড়ি এই ঐতিহ্যবাহী স্কুল শিক্ষার মানের জন্য সুপরিচিত। তাই রহস্যময় পরিবেশের মধ্যেই এবার খুলছে কর্মসংস্থানের নতুন দরজা— যা নিয়ে আগ্রহ বাড়ছে শিক্ষক মহলে।