Job Vacancy: মাসে ৩৭০০০ টাকা বেতন! খড়গপুরে শীঘ্রই নিয়োগ, ২৮ বছরের মধ্যে বয়স হলে আবেদন করুন
- Reported by:Ranjan Chanda
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Vacancy: আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে ১৯ মার্চ ২০২৬-এর মধ্যে অনলাইন মাধ্যমে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে।
*আপনি কি বেসিক সায়েন্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা প্রোফেশনাল কোর্সে গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছেন? কিংবা নেট কিংবা গেট পরীক্ষায় উত্তীর্ণ? তবে আপনার জন্য দুর্দান্ত বেতনে চাকরির সুযোগ রয়েছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে। মোটা অঙ্কের বেতনে সরকারি চাকরি পেতে এখনই অনলাইনে আবেদন জানান।
advertisement
advertisement
*বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য চুক্তিভিত্তিক গবেষক প্রয়োজন। বিশেষ এই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করবে আইআইটি খড়গপুর। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় A figh-frequency isolated, soft-switched,single-stage,3-phase AC-DC bidirectional converter for battery storage application(SSD) Sponsor: Anusandhan National Research Foundation (ANRF)(A statutory body created by an Act of Parliament - ANRF Act, 2023, Science and Engineering Research Board (SERB) 3rd)-এই বিশেষ প্রকল্পে কাজের জন্য জুনিয়ার রিসার্চ ফেলো নিয়োগ করবে। ইতিমধ্যে অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করেছে প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠান।
advertisement
advertisement
advertisement
*আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে ১৯ মার্চ ২০২৬ সালের মধ্যে অনলাইন মাধ্যমে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে গেলে প্রথম খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।








