Job Alert: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Alert: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮ঃ৩০ মিনিটে প্রথম দফার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ওইদিন পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) ও ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আগামী শিক্ষাবর্ষ ২০২৬–২৭ সালের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিল PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, বেংডুবি। দার্জিলিং জেলার বেংডুবিতে অবস্থিত এই কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক প্যানেল তৈরির লক্ষ্যে ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে বলে জানানো হয়েছে বিদ্যালয় সূত্রে। যোগ্য প্রার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
advertisement
*বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮ঃ৩০ মিনিটে প্রথম দফার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ওইদিন পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) ও ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। PGT বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথেমেটিক্স, হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কমার্স ও কম্পিউটার সায়েন্স বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।
advertisement
advertisement
*দ্বিতীয় দফার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮ঃ৩০ মিনিটে। ওইদিন প্রাইমারি টিচার পদে নিয়োগের পাশাপাশি কম্পিউটার ইনস্ট্রাক্টর, এডুকেশনাল কাউন্সেলর, স্পেশ্যাল এডুকেটর, গেমস কোচ, যোগা ইনস্ট্রাক্টর, ডান্স ইনস্ট্রাক্টর, আর্ট এডুকেশন ও বালবাটিকা টিচার পদে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
advertisement









